স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারী কলেজের (ডিগ্রি ২য় বর্ষের) ছাত্রী ও সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার বাসিন্দা মায়মুনা আক্তার রাফা নিখোঁজ।
সোমবার কলেজ থেকে বাসায় ফেরার পথে, সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বাহির হয়ে একটি ভিন্ন ধরনের অটো রিকশায় উঠে রওয়ানা করেন। মেয়েটি এখনও বাসায় ফিরে আসেনি। মেয়েটির পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধারে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহায়তা চেয়েছেন।
মেয়েটিকে খুঁজতে তথ্যদিয়ে সুনামগঞ্জ সদর মডেল পুলিশকে সহায়তা করুন এবং এই রিকশাওয়ালার সন্ধান দিন whatsapp নাম্বারে..(০১৩২০১২০৭৯০










