লোড হচ্ছে...
এসএমপি ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত: - Daily Crime Report

এসএমপি ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত:

August 4, 2026 11:06 AM

এসএমপি ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত:

আজ ৪ আগষ্ট সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত সম্মানিত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে এসএমপির ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের সকল সদস্যের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন এবং যেসব বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন, সেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে আহ্বান জানান।
কল্যাণ সভায় যানবাহন নিয়ন্ত্রণ, জনসাধারণের যাতায়াত ব্যবস্থা সুশৃঙ্খল রাখা এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে সফলতার স্বীকৃতিস্বরূপ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার মোট ১৮ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট/টিএসআই, এএসআই/এটিএসআই ও ফোর্সবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment