লোড হচ্ছে...
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। - Daily Crime Report

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা।

October 11, 2026 8:20 AM

সিলেটের গোয়াইনঘাট উপজেলা রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদ সংলগ্ন রাস্তায় যুবদল নেতা বদরুল আলমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হ*ত্যা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে মনরতল বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে গোরাগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম স্থানীয় হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে।

ঘটনার সময় বদরুলের সঙ্গে থাকা সাদেক হোসেন জানান, বদরুল আলম ও তিনি মনরতল বাজার থেকে ৩০ লাখ টাকা নিয়ে হাদারপার যাওয়ার পথে গোরাগ্রাম নামক স্থানে কয়েকজন রাস্তা অবরোধ করে তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে চাইলে বদরুল ও তিনি তাদের বাধা দেন। এ সময় দা, চাকু, ছুলফিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বদরুল ও সাদেকের ওপর হামলা চালানো হয়। সাদেক কোনোমতে প্রাণে বাঁচলেও অতর্কিত হামলায় ঘটনাস্থলেই মারা যান বদরুল আলম। পরে স্থানীয়রা তার ম*রদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হামলাকারীরা হলেন- স্থানীয় গোরাগ্রাম গ্রামের মুহিবুর রহমানের পুত্র শাহীনুর রহমান (২৯), মামুন আহমদ (৩৪), আমিনুর রশিদ (৩২), তুহিন আহমদ (২৫), সুহিন আহমদ (২৩) ও উপরগ্রাম গ্রামের আব্দুস শহীদ ওরফে শহীদদার পুত্র নোমান আহমদ।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানা পুলিশের ওসি ওমর ফারুক মোড়ল।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment