লোড হচ্ছে...
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১২টি মেশিন ও ২টি ট্রাক - Daily Crime Report

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১২টি মেশিন ও ২টি ট্রাক

November 20, 2026 5:06 PM

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় ও জুমপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন অকেজো করে ধ্বংস করা হয়। এ ছাড়া ২টি ট্রাক বিকল করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment