লোড হচ্ছে...
গোয়াইনঘাটে টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত - Daily Crime Report

গোয়াইনঘাটে টিনের চালের পানি পড়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

November 23, 2026 4:32 AM

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানার টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

প্রাপ্ত তথ্যমতে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে সকালে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়। একপর্যায়ে আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের লোকজন কোপ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আমির হোসেন চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশ অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment