বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আইজিপি কাপ-২০২৫ এ সিলেট রেঞ্জ চ্যাম্পিয়ন :

৩১ জুলাই ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ এর ফাইনাল খেলায় সিলেট রেঞ্জ ফুটবল দল চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। উভয় দলই পুরো খেলাজুড়ে শৃঙ্খলাবদ্ধ, নান্দনিক ও উচ্চমানের ক্রীড়াশৈলী প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য ও দলগত সমন্বয়ের মাধ্যমে সিলেট রেঞ্জ বিজয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।
ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে সিলেট রেঞ্জের খেলোয়াড় জীবন ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ এবং আমিরুল পুরো আসরে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
এই গৌরবোজ্জ্বল অর্জনে সিলেট রেঞ্জ ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।









