২৬ শে জুলাই দুপুর ১২.৪০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথমেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে বিশেষ কল্যাণ সভার কার্যক্রম শুরু হয়।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর বিদায় উপলক্ষে উপস্থিত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, পুলিশ কমিশনার মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে মাদক, চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমনে কার্যকর সাফল্য অর্জিত হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ, সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি, কমনরুম ও বিনোদন সুবিধা নিশ্চিতকরণসহ ফোর্সের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়।
বক্তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, হেলমেট বিতরণ, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, হকার উচ্ছেদ, চোরাই মোবাইল উদ্ধার এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে পুলিশ কমিশনার মহোদয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে তাঁর অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে সকল কর্মকর্তা ও ফোর্স সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, টিমওয়ার্ক, পারস্পরিক সমন্বয় ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এসএমপির বিভিন্ন অর্জন সম্ভব হয়েছে। ফোর্সের কল্যাণ সাধন, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, পুলিশ লাইনের অবকাঠামোগত উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় মেধাভিত্তিক তহবিল গঠন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন।
পরিশেষে তিনি সকলের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সিলেটে কর্মরত অবস্থায় পাওয়া আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান এবং সবার নিকট দোয়া কামনা করেন। উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যগণ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) মোঃ আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেনসহ অন্যান্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য শাখার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।










