লোড হচ্ছে...
এসএমপি ডিবির অভিযানে ৩৩ বোতল CAREW’S মদসহ গ্রেফতার ২। - Daily Crime Report

এসএমপি ডিবির অভিযানে ৩৩ বোতল CAREW’S মদসহ গ্রেফতার ২।

July 23, 2026 8:49 PM

২৩ জুলাই বিকাল ১৪.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশ এয়ারপোর্ট থানাধীন তারাপুর চাবাগানস্থ জাহাঙ্গীর নগর পিছনের টিলা বাগানে অভিযান পরিচালনা করে ৩৩ (তেত্রিশ) বোতল (CAREW’S Country Liquor) মদসহ আসামী ১। দুলাল দাস(৩৫), পিতা-রুবেন দাস, সাং-লাক্কাতুরা চা-বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মিঠুন গোয়ালা (২৭), পিতা-মানিক গোয়ালা, সাং-লাক্কাতুরা চা বাগান, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদেরকে আটক করেন।

উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৯, -মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment