লোড হচ্ছে...
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ০৪ মাদক কারবারি গ্রেফতার। - Daily Crime Report

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ০৪ মাদক কারবারি গ্রেফতার।

July 25, 2026 11:04 AM

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ০৪ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

অদ্য ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—

মোঃ সাহেদ (২৭), সাং- নানশ্রী।২। ঈমাম উদ্দিন (২৫), সাং- আমেরতল।৩। মোঃ হাসান (২৫), সাং- মুক্তিরগাঁও।৪। জহুর উদ্দিন (২২), সাং- বুবরাপুর।

প্রত্যেকের হেফাজত থেকে ১০ পিস করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলের থানা ছাতক, জেলা সুনামগঞ্জ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment