লোড হচ্ছে...
বিছানাকান্দিতে ফসলি জমি নষ্ট করে বাদেবাসা গ্রামে অবৈধ পাথর উত্তলন নেপথ্যে এস আই হামিদ । - Daily Crime Report

বিছানাকান্দিতে ফসলি জমি নষ্ট করে বাদেবাসা গ্রামে অবৈধ পাথর উত্তলন নেপথ্যে এস আই হামিদ ।

July 31, 2026 4:39 PM

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের বাদেবাসা গ্রামে ফসলি জমি বিনষ্ট করে অবাধে চলছে অবৈধ বোমা মিশিন দিয়ে পাথর উত্তোলন। স্থানীয় প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় পরিবেশ আইন তোয়াক্কা না করে দিন-রাত নদী সংলগ্ন ফসলি জমি ও গর্ত খুঁড়ে পাথর তোলায় মারাত্মক হুমকিতে পড়েছে স্থানীয় কৃষি, পরিবেশ ও বসতবাড়ি।

সূত্রে যানাযায়, দীর্ঘদিন কোয়ারি বন্ধ থাকার পরেও বালু জেরার আড়ালে বাদেবাসা গ্রামের সোহেল আহমদ নামে এক প্রভাবশালী গোয়াইনঘাট থানার বিট অফিসার হামিদের মধ্যস্ততায় অবৈধ পাথর উত্তলন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এদিকে ফসলি জমি ধ্বংস বাদেবাসা গ্রামের আবাদি জমি ও হাওর এলাকার কৃষি জমি খুঁড়ে বোমা মেশিন, শ্যালো মেশিন ব্যবহার করে শত শত ফুট গভীর গর্ত তৈরি করা হচ্ছে। এতে কৃষকরা তাদের জমি হারাচ্ছেন এবং আশেপাশের জমির উর্বরতা নষ্ট হচ্ছে। গর্ত খুঁড়ে অবিকল নদীর গতিপথ ও ভূপ্রকৃতি পরিবর্তনের কারণে বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের ঝুঁকিতে পড়ছে সংলগ্ন গ্রাম ও বসতবাড়ি।

প্রশাসনের নীরবতা স্থানীদের ক্ষোভ: স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত পাথর উত্তোলনের খবর আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোন লাভ হচ্ছে না শুনছি গোয়াইনঘাট থানার বিট অফিসার এস আই হামিদ কে দৈনিক ৫০০০ হাজার টাকা দিয়ে পাথর উত্তলন হচ্ছে।

একজন কৃষক যানায়,আমাদের একমাত্র জীবিকার সম্বল ছিল এই ধানক্ষেতগুলো। অবৈধভাবে গর্ত খুঁড়ে পাথর তোলার ফলে জমি ধসে যাচ্ছে এবং অনাবাদী হয়ে পড়ছে। প্রতিবাদ করতে গেলে উল্টো বিভিন্ন ধরণের হুমকি-ধামকির শিকার হতে হয়।

অবৈধ পাথর উত্তোলনের বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের পরিবেশবিধ্বংসী অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। বাদেবাসা গ্রামের এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা বাসীর দাবী অবিলম্বে বাদেবাসা গ্রামে অবৈধ পাথর উত্তোলন বন্ধ, ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ এবং পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রশাসনের জোরালো প্রশাসনিক হস্তক্ষেপের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment