লোড হচ্ছে...
পরকীয়া করতে গিয়ে আটক ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন ভিডিও - Daily Crime Report

পরকীয়া করতে গিয়ে আটক ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন ভিডিও

August 4, 2026 11:01 AM

পরকীয়া করতে গিয়ে আটক ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর রিপন ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল কনটেন্ট নির্মাতা রিপন মিয়াকে পরকীয়ার অভিযোগে স্থানীয়দের হাতে আটকের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকের ভিডিও ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন রিপন মিয়াকে আটক করেন। পরে তাকে উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে নিয়ে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে সালিশি বৈঠকে উপস্থিত স্থানীয়দের সঙ্গে রিপন মিয়ার কথোপকথনের দৃশ্য দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্য অনুযায়ী, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে সালিশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, সালিশে তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার মতো শর্তও উত্থাপন করা হয়েছে।

জানা যায়, রিপন মিয়া বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণ শুরু করেন রিপন মিয়া। সহজ-সরল উপস্থাপনা ও গ্রামীণ জীবনভিত্তিক ভিডিওর মাধ্যমে তিনি অল্প সময়েই ব্যাপক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ‘হাই, আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দুটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং তাকে পরিচিত মুখে পরিণত করে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment