লোড হচ্ছে...
সিলেটে পিকআপ উল্টে যুবক নিহত, আহত ৩-৪ - Daily Crime Report

সিলেটে পিকআপ উল্টে যুবক নিহত, আহত ৩-৪

August 14, 2026 10:36 AM

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ উল্টে ফয়েজ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ থেকে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার উমনপুর এলাকায় সিলেট-জাফলং আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়েজ আহমদ কানাইঘাট উপজেলার হারাতৈল উপর বড়াই গ্রামের মাওলানা হোসাইন আহমেদের ছেলে।

তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জাফলংগামী মিনি পিকআপটি (সিলেট মেট্রো-ন-১১-১৭১৮) উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে।

দুর্ঘটনায় পিকআপে থাকা ফয়েজ আহমদসহ চালক ও আরও ২ থেকে ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে তামাবিল হাইওয়ে থানায় জিডি নং-৩০৪, তারিখ ১৪ আগস্ট ২০২৬ অনুযায়ী নথিভুক্ত করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment