গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
এ পদে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছেন যুবনেতা দেলোয়ার হোসেন। তাঁকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
দলীয় সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্বের ভূমিকা—এসব বিষয়কে সামনে রেখে উপজেলা যুবদলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেনের নাম আলোচনায় আসায় বিষয়টি স্থানীয় রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে।
তৃণমূলের প্রত্যাশা, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে উপজেলা যুবদলের নেতৃত্ব নির্বাচন করা হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা।
জানতে চাইলে যুবদল নেতা দেলয়ার হোসেন জানান, গোয়াইনঘাট উপজেলা যুবদল অত্যন্ত সুসংগঠিত এবং এখানে প্রতিযোগীতা রয়েছে কিন্তু কোন প্রতিহিংসা নেই, দল এবং দলীয় হাইকমান্ডের বিবেচনায় যিনিই পদ পান সবাই মিলে জাতীয়তাবাদী আদর্শকে লালন করে দলীয় কর্মকান্ড চালিয়ে যেতে চেষ্টা করবেন।
দেলয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন । উপজেলা ছাত্রদলের সাবেক এই সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক পদে রয়েছেন।









