সিলেট জেলা প্রতিনিধি।
১৫ আগষ্ট রোজ শনিবার বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সফিকুর রহমান চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এর নির্দেশনায় এবং সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান জগলুর তত্ত্বাবধানে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের কালরাতে শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, সদস্য, বোরহান উদ্দিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বারী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ নাজরা চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সুবহান, সিলেট মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কাউন্সিলর আব্দুর রকিব ভাবলু, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আহমেদ, শ্রমিক ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, যুবনেতা সেলিম উদ্দিন, আনোয়ার আলী, ফয়সল আজাদ খান, তাহমীদ শাহরিয়ার চৌধুরী রিজু, শাহীন আহমেদ এবং সাবেক ছাত্রনেতা দিদার হোসেন সাজু।










