লোড হচ্ছে...
কুলাউড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের আশাবাদ - Daily Crime Report

কুলাউড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের আশাবাদ

September 23, 2026 10:20 AM

স্টাফ রিপোর্টার: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে চলমান প্রতিমা নির্মাণ ও পূজা আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের সঙ্গে কথা বলে পূজার সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না। এছাড়া লোহাউনি-হলিছড়া চা বাগানের ম্যানেজার, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধি, বিট অফিসার, গ্রাম পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্টরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টদের আশাবাদ, কুলাউড়া থানা এলাকায় পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment