লোড হচ্ছে...
কোম্পানীগঞ্জে অবৈধভাবে সাদাপাথর উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান - Daily Crime Report

কোম্পানীগঞ্জে অবৈধভাবে সাদাপাথর উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান

August 25, 2026 11:14 AM

২৫ আগস্ট তারিখ সকাল ১১:৩০টা হতে দুপুর ২:০০টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সাদাপাথর উত্তোলন, মজুদ ও পরিবহন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কলাবাড়ি স্কুলের দক্ষিণ পাশে অবৈধভাবে সাদাপাথর মজুদ ও ভাঙার কাজে ব্যবহৃত ৩টি মিল শনাক্ত করা হয়। উক্ত স্থান হতে ১,২০০ ঘনফুট আস্ত পাথর এবং ৩,৫০০ ঘনফুট ভাঙা পাথর জব্দ করা হয়। সাদাপাথর ভাঙার কাজে ব্যবহৃত মিলগুলো অকেজো করে দেওয়া হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে লিলাই বাজার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে সাদাপাথর পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক্টরসহ মোট ৩২০ ঘনফুট আস্ত সাদাপাথর জব্দ করা হয়। ট্রাক্টরের চালকরা পালিয়ে গেলে স্থানীয় জনগণের সহায়তায় ট্রাক্টর দুটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

অবৈধভাবে সাদাপাথরসহ বালু-পাথর উত্তোলন, মজুদ ও পরিবহন প্রতিরোধে উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জের নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment