লোড হচ্ছে...
গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন - Daily Crime Report

গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন

August 15, 2026 6:32 PM

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

‎গোয়াইনঘাটের (সিলেট) তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলতৈলছগাম গ্রামের ক্রীড়া প্রেমীদের সংগঠন বহুল প্রচারিত “ফুলতৈলছগাম স্পোর্টিং ক্লাব” এর দ্বিবার্ষিক কমিটি (২০২৬ইং) ঘোষণা করা হয়েছে। 

‎১৫ই আগষ্ট (শনিবার) সন্ধ্যা ৬টায় গ্রামের চৌহাট্রা পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারনসভায় সংগঠনের প্রধান উপদেষ্টা প্রদ্যুৎ চক্রবর্তী পিন্টু এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করেন।

‎নবগঠিত এই কমিটির সভাপতি হলেন আব্দুল মুকিত, সহ-সভাপতি এনামূল হক, সাধারনসম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, অর্থ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মাসুম আবু, প্রচারসম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আমিন উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামিল আহমদ, সম্মানিত সদস্য বদরুল ইসলাম ও সুহেল আহমদ। 

‎সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার মর্তুজ আলী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য সাংবাদিক মতিউর রহমান (দুলাল), উপদেষ্টা সদস্য রাহেল আহমদ’সহ প্রমুখ নেতৃবৃন্দ। 

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment