লোড হচ্ছে...
গোয়াইনঘাটে ডিবির অভিযানে ভারতীয় শুল্ক ফাঁ 'কি দেওয়া ৩ মোটরসাইকেলসহ গ্রে/প্তা/র ২ - Daily Crime Report

গোয়াইনঘাটে ডিবির অভিযানে ভারতীয় শুল্ক ফাঁ ‘কি দেওয়া ৩ মোটরসাইকেলসহ গ্রে/প্তা/র ২

August 20, 2026 12:14 PM

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাট (সিলেট):

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ভারতীয় শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা তিনটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট থানাধীন জাফলং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোয়াইনঘাটের বাউরভাগ গ্রামের মফিজুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে রোমান (২০) এবং ছৈলাখেল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এনায়েত হোসেন সজিব (২২)।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া তিনটি মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৪ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment