নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি এলাকায় ভিকটিমের স্বামীর বন্ধু ও তার সহযোগীরা মিলে তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে।
অভিযোগের পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—নেহাল, পিতা মৃত বশির উদ্দিন এবং মাসুক, পিতা মৃত চান মিয়া। তারা দুজনই নগর ডেংরি এলাকার বাসিন্দা।
ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।









