গোয়াইনঘাট প্রতিনিধি।
গোয়াইনঘাট, সিলেট: তরুণ প্রজন্মকে মাদক ও মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে
আজ ২৬ শে জুলাই সোনারহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদক ও মানব পাচারকে না বলুন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ উমর ফারুক মোড়ল, তিনি তার বক্তব্যে বলেন, “মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বর্তমান যুব সমাজ মাদকের নেশায় আসক্ত হয়ে পড়াশোনা, ক্যারিয়ার সবকিছু হারিয়ে ফেলছে। একইভাবে মানব পাচার চক্র আমাদের মেয়ে ও ছেলেদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিপদে ফেলছে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে সতর্ক থাকতে হবে। অপরিচিত কারো প্রলোভনে পা দেওয়া যাবে না। আমরা পুলিশ সবসময় আপনাদের পাশে আছি। মাদক ও পাচারকারীদের তথ্য পেলে সাথে থানায় জানাবেন। মনে রাখবেন, মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। তিনি কোরআন-হাদিসের আলোকে মাদকের কুফল তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন *যুক্তরাজ্য প্রবাসী জনাব মোস্তাফিজুর রহমান কাওছার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাফর ইকবাল সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করলেই মাদক ও মানব পাচারমুক্ত সমাজ গড়া সম্ভব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









