জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।
০৫ আগস্ট ২০২৬ সকাল ১০.০০ ঘটিকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্প পুস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম মহোদয়।
এসময় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারদের সম্মাননা পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি মহোদয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, জুলাইয়ের বীর যোদ্ধারা, পুলিশ সুপার রংপুর, জেলা প্রশাসক রংপুর, বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যক্তিগত উপস্থিত ছিলেন।










