লোড হচ্ছে...
জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান। - Daily Crime Report

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান।

August 19, 2026 11:44 AM

আজ ১৯ আগস্ট জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আদর্শগ্রামে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি নৌকা বিনষ্ট করা হয়।

পরবর্তীতে অবৈধভাবে উত্তোলনকৃত ৭,৯১৯ ঘনফুট বালু জব্দ করে ঘটনাস্থলেই স্পট নিলাম প্রদান করা হয়।

অভিযানকালে ৪৮ বিজিবি, পুলিশ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment