লোড হচ্ছে...
জৈন্তাপুরে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক - Daily Crime Report

জৈন্তাপুরে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী আটক

September 30, 2026 6:19 AM

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার দিক নির্দেশনায় সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১ নম্বরের ট্রাকে তল্লাশি চালিয়ে এসব শাড়ি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাঁচহেউতি গ্রামে।

উদ্ধার করা শাড়িগুলো জব্দ করে জৈন্তাপুর মডেল থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment