লোড হচ্ছে...
জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে অভিনব কায়দায় মদ পাচার: ১০২ বোতল বিদেশী মদ উদ্ধার, ট্রাকসহ আটক ১ - Daily Crime Report

জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে অভিনব কায়দায় মদ পাচার: ১০২ বোতল বিদেশী মদ উদ্ধার, ট্রাকসহ আটক ১

August 14, 2026 10:07 AM

​সিলেটে জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে অভিনব কায়দায় পাচারের সময় ১০২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মদ বহনকারী ট্রাকটি জব্দ এবং ১ জনকে আটক করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, আজ ১৪ আগস্ট ২০২৪ তারিখ ভোর আনুমানিক ০৫:১৫ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সজল দাস সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর নামক স্থানে চেকপোষ্ট ডিউটি করছিলেন।

​এসময় তামাবিল থেকে সিলেটগামী একটি বালুবাহী হাইড্রোলিক ড্রাম ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে ড্রাম ট্রাকের বালুর নিচে চেসিসের উপর বিশেষভাবে তৈরী একটি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত মদের বিবরণ:
​৩৬ বোতল ROYAL STAG DELUXE BLENDED WHISKY- 750 ml
​৩৪ বোতল ROYAL GREEN DELUXE BLENDED WHISKY- 750 ml ৩২ বোতল ICONIQ WHITE – 750 ml মোট পরিমাণ: ৭৬.৫০০ লিটার। আনুমানিক মূল্য: ৩,০৬,০০০/- (তিন লক্ষ ছয় হাজার) টাকা।
​জব্দকৃত ট্রাক: ঢাকা মেট্রো-ট- ১২-২৩৬৭। আটককৃত ব্যক্তি: শাহরিয়া আহমদ (২২), পিতা: ইসমাইল আলী, গ্রাম: নয়াখেল (বানই), থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট।

​জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment