০৪ আগস্ট ২০২৬ তারিখে গোয়াইনঘাট উপজেলার হাদারপারের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালুর সাথে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত বালু-পাথর বহনকারী ৩টি স্টিলবডি (বালু-পাথর ভর্তি) ডুবিয়ে পাথর আনলোড করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ৮ জন ব্যক্তিকে প্রযোজ্য আইনে মোট ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ বালু-পাথর উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।








