সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বালুবাহী ট্রাকে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ১০২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-০১
১৪ আগষ্ট ভোর ০৫:১৫ ঘটিকার সময় সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেপুর ইউপির হরিপুর সাকিনস্থ সিলেট তামাবিল মহাসড়কে চেকপোষ্ট ডিউটি করাকালীন তামাবিল হতে সিলেটগামী ১টি বালুবাহী হাইড্রোলিক ড্রামট্রাক ট্রাক থামিয়ে ড্রাম ট্রাকের বালুর নিচে চেসিস এর উপর পৃথকভাবে তৈরী চেম্বার হতে ১। ৩৬ বোতল ROYAL STAG DELUXE BLENDED WHISKY- 750 ml, ২। ৩৪ বোতল ROYAL GREEN DELUXE BLENDED WHISKY- 750 ml, ৩। ৩২ বোতল ICONIQ WHITE 750, মোট পরিমান ৭৬.৫০০ মিলি লিটার বা ৭৬.৫ লিটার, আনুমানিক মূল্য ৩,০৬,০০০/- টাকা উদ্ধার পূর্বক উদ্ধারকৃত মদ’সহ মদ বহনকারী হাইড্রোলিক ড্রাম ট্রাক রেজি নং- ঢাকা মেট্রো-ট- ১২-২৩৬৭ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনায় ১। শাহরিয়া আহমদ(২২), পিতা: ইসমাইল আলী, মাতা:- দিলারা বেগম, গ্রাম: নয়াখেল(বানই), থানা:- গোয়াইনঘাট, জেলা:- সিলেটকে আটক করা হয়েছে।
এ সংক্রান্তে জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।









