লোড হচ্ছে...
সিলেটে অসামাজিক জড়িত ৬ যুবতী একই ফ্ল্যাট থেকে আ/ট/ক - Daily Crime Report

সিলেটে অসামাজিক জড়িত ৬ যুবতী একই ফ্ল্যাট থেকে আ/ট/ক

September 23, 2026 6:40 PM

সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহপরান (রহ.) থানাধীন শাহজালাল উপশহরের এ ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর বাসার নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) ও রাজু ইসলাম (২৫)কে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ছয়জনকে আটক করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment