কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট জেলা পূর্বের আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) জেলার একটি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের চেয়ারম্যান আদিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান আহবাব হোসেন মুরাদ, নির্বাহী পরিচালক নাজির আহমদ আফজাল, পৃষ্ঠপোষক জাহেদ আহমদ, আবুল কালাম ইউসুফ, অন্যতম পৃষ্ঠপোষক ফাতেহুল ইসলামসহ বিভিন্ন উপজেলার স্কুল প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, সিলেটের অন্যতম বৃহৎ এ বৃত্তি পরীক্ষা আগামী ৩০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। এতে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। উপজেলা ভিত্তিক প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও রেজিস্ট্রেশন করা যাবে।।
অনলাইন রেজিস্ট্রেশন: https://kishorkanthafoundation.com/sylheteast










