লোড হচ্ছে...
সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: - Daily Crime Report

সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত:

August 23, 2026 12:25 PM

সিলেট জেলা প্রতিনিধি।
আজ ২৩ আগষ্ট বিকাল ১৫:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম এরব সভাপতিত্বে সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ধর্মীয় নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া মহানগরীতে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment