লোড হচ্ছে...
সিলেট মেট্রোপলিটন এলাকায় অবস্থিত শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত: - Daily Crime Report

সিলেট মেট্রোপলিটন এলাকায় অবস্থিত শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:

August 19, 2026 6:32 PM

সিলেট মেট্রোপলিটন এলাকায় অবস্থিত বিভিন্ন কলেজসমূহের অধ্যক্ষগণ ও উচ্চবিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:

আজ ১৯ আগষ্ট বিকাল ৩:ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উচ্চ বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম ।

মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকার নিরাপত্তা, যানজট, অবৈধ পার্কিং, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, জুয়া, ছিনতাই ও সাইবার বুলিংসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তায় নিয়মিত পুলিশ টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়েও মতামত তুলে ধরেন শিক্ষকরা।

পুলিশ কমিশনার উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং পুলিশের আওতাধীন বিষয়গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে পুলিশ, শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, কাউন্সেলিং ও অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কলেজের অধ্যক্ষ, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন
🔗 0 শেয়ার
ফন্ট সাইজ:

Leave a Comment